সিকদার আবুল বাশার

সিকদার আবুল বাশারের জন্ম ১৯৬৫ সালের ৩০ ডিসেম্বর ঝালকাঠি সদর উপজেলার তারুলি গ্রামে। পিতা আবদুস সামাদ শিকদার, মা ফকেরুন নেছা। দাদা তাহসিন উদ্দিন শিকদার তিন ভাষায় পারদর্শী, সততা ও ন্যায়বিচারের জন্য 'মুন্সি মিঞা' খেতাবপ্রাপ্ত। প্রাতিষ্ঠানিক পাঠ নিয়েছেন তারুলি মাধ্যমিক বিদ্যালয়, ঝালকাঠি সরকারি মহাবিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে। সিকদার আবুল বাশার পুস্তক প্রকাশনা ও গবেষণাকর্মে আত্মনিয়োজিত। প্রকাশনাশিল্পে তাঁর খ্যাতি সর্বজনবিদিত। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক ২০০১, ২০০২, ২০০৩ সালে শ্রেষ্ঠ প্রচ্ছদশিল্পী পুরস্কার এবং বাংলা একাডেমী কর্তৃক অমর একুশে গ্রন্থমেলা ২০০৮ –এ সেরা মানের গ্রন্থ প্রকাশনা সম্মাননা। তাঁর দীর্ঘদিনের গবেষণার ফসল 'ঝালকাঠি জেলার ইতিহাস' গ্রন্থ। তিনি যৌথভাবে 'বৃহত্তর বাকরগঞ্জের ইতিহাস' নামের গ্রন্থ সংকলনের কৃতিত্বও অর্জন করেছেন। বাংলাদেশের প্রাচীন ইতিহাস গ্রন্থসহ ৬৪ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস, ৬৪ জেলার আঞ্চলিক ইতিহাস ঐতিহ্য গ্রন্থসমূহ প্রকাশনায় তাঁর ভূমিকা পথিকৃতের। তিনি এইচ বেভারেজ-এর 'দি ডিস্ট্রিক্ট অব বাকেরগঞ্জ : ইটস হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকস' গ্রন্থের অনুবাদক হিসেবে নন্দিত।


স্বাগতম

আমাদের কথা.....

"সৃজনশীল প্রকাশনার উৎকর্ষের অঙ্গীকার" স্লোগান নিয়ে গতিধারা ১৯৯২ সালে যাত্রা শুরু করে দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত অর্জন করতে সক্ষম হয়েছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি এক হাজারের উর্ধে বই প্রকাশ করেছে।

ছাত্র-গবেষক-অনুসন্ধিৎসু পাঠকের ভালো লাগার মতো ছোট ও বড়োদের মানসিক উৎকর্ষের লক্ষে ব্যক্তিগত সংগ্রহ, বিভিন্ন শ্রেণীর গ্রন্থাগার এবং প্রিয়জনদের উপহার দেয়ার মতো উপযুক্ত বই প্রকাশ করছে। পাঠক সমাজের আশা পূরণ করাই 'গতিধারা'র প্রধান লক্ষ্য। বাংলাদেশের প্রাচীন ইতিহাসগ্রন্থসহ ৬৪ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস, ৬৪ জেলার আঞ্চলিক ইতিহাস ঐতিহ্যবিষয়ক গ্রন্থসমূহ প্রকাশ করেত পেরে গতিধারা গর্বিত। হারিয়ে যাওয়া জনপদের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ‌্যের অনুসন্ধান এবং তা প্রকাশ করতে বদ্ধ পরিকর। ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে এর প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক বই প্রকাশ করতে পেরে প্রতিষ্ঠানটি সামাজিক দায়িত্ব পালন করছে।

                              যে সব বিষয় গতিধারা বই প্রকাশ করে

কলেজ বিশ্ববিদ্যালয় পাঠ্য, বিশ্ববিদ্যালয় সহায়ক পাঠ্য, রেফারেন্স, অভিধান, কোষগ্রন্থ, ভাষা, সাহিত্য-সমালোচনা, বিশ্বসাহিত্য, আবৃত্তি-শিক্ষা, প্রবন্ধ, গবেষণা, রাজনীতি, কলাম, মুক্তিযুদ্ধ, তথ্য ও দলিল, ইতিহাস, আইন, ফোকলোর, স্মৃতিকথা, স্মারকগ্রন্থ, রচনাসমগ্র, সংগ্রহ, রচনাবলী, কবিতা, উপন্যাস, ধর্ম , দর্শন, খেলাধূলা, নাটক, অনুবাদ, সংঙ্গীত, কৃষি, মাছচাষ, পশুপালন, পরিবেশ, ছড়া, জ্ঞান-বিজ্ঞান, রান্না শিক্ষা, মহিলাদের জন্য শিক্ষাবিষয়ক গ্রন্থ, ভ্রমণ, জীবনী, শিশু-কিশোর সাহিত্য, গল্প, উপন্যাস, হাসির গল্প, রহস্য গল্প, ভূতের গল্প, কৌতুক, উপদেশের গল্প, রূপকথা, কিশোর উপন্যাস, কিশোর গল্প, রহস্য গল্প, সায়েন্স ফিকশান, শিশু-কিশোর নাটক, শিশুদের দেয়াল পোস্টার, মানচিত্র, স্বাস্থ্য বিজ্ঞান, ছাড়া নানাবিধ গ্রন্থ।

 

নতুন বই

 


©2012 All Rights Reserved. Designed by Mega Portal Of Bangladesh